ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 409 বার পড়া হয়েছে

ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৭শে ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অভিযানে আশিদ্রোন এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কেটে বিক্রি করার দায়ে জিতেন দাসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারি (ভূমি)মো. মহিবুল্লাহ আকন জানান, ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশোধিত ২০২৩’-এর বিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। কৃষিজমির উর্বরতা নষ্ট হয়-এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান থাকবে।’

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০১:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫