ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

ফ্রান্স প্রবাসীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:১৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / 287 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখার পৌর শহরের মহুবন্দ এলাকার ফ্রান্স প্রবাসী কামরুল হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

রোববার (১ অক্টোবর) ভুক্তভোগী ফ্রান্স প্রবাসী আহত কামরুল হোসেনের এলাকাসহ উপজেলার পূর্বাঞ্চলীয় ১৬ গ্রামের সর্বস্তরের বাসিন্দারা পৌরশহরে এই কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ১৬ গ্রামের বিশিষ্ট মুরব্বি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। ফ্রান্স প্রবাসী কামরুল হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বক্তব্য দেন- বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, এলাকার মুরব্বি আতাউর রহমান, আব্দুন নুর, বড়লেখা পৌরসভার কাউন্সিলার রেহান পারভেজ রিপন, সমাজসেবক আব্দুল আহাদ, ইউপি সদস্য ফখরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফয়জুল হক, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ফরাস উদ্দিন, খালেদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাতে ফ্রান্স প্রবাসী কামরুল হোসেন বড়লেখার পৌর শহরের মাদ্রাসা থেকে তার ভাগ্নে মাহিনকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। উত্তর চৌমহনা পয়েন্টে রাস্তায় কতিপয় যুবকেরা জটলা সৃষ্টিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। কামরুল হোসেনও ভাগ্নেকে নিয়ে সেখানে আটকা পড়েন। এসময় তিনি রাস্তা বন্ধের প্রতিবাদ এবং তাকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ করলে তার ওপর হামলা চালানো হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ফ্রান্স প্রবাসীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময় : ০৩:১৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩