ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

বকশীগঞ্জে সংবাদ সম্মেলনে বিএনপির দুই নেতার দাবি “জজ মিয়া বিএনপির কেউ না”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / 763 বার পড়া হয়েছে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপিকে নিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির দুই নেতা।

বুধবার (৫ এপ্রিল) দুপুর ২ টায় কামালের বার্ত্তী বাজারে ওই সংবাদ সম্মেলন করেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল হাই।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল কাশেম বলেন, অত্র ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জজ মিয়া ওয়ার্ড বিএনপির সদস্য হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে।

ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল মো. জজ মিয়াকে বিএনপির কর্মী বানানোর পাঁয়তারা করছে। তার নামটি ওয়ার্ড বিএনপির ২৮ নম্বর সদস্য হিসাবে কিভাবে এসেছে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি অবগত নয়।

আমরা তাকে কোনো দিন বিএনপির কর্মকান্ডে অংশ নিতে দেখি নি। বিএনপির সাথে আওয়ামী লীগ সভাপতি মো. জজ মিয়ার কোন সম্পর্ক নাই।

মো. জজ মিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে গত বছর সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই তাকে বিএনপি সদস্য বানিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বকশীগঞ্জে সংবাদ সম্মেলনে বিএনপির দুই নেতার দাবি “জজ মিয়া বিএনপির কেউ না”

প্রকাশের সময় : ১০:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩