ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

বঙ্গভবনে প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 98 বার পড়া হয়েছে

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বঙ্গভবনে উপস্থিত হন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বঙ্গভবনে প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান

প্রকাশের সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬