ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখা সীমান্তে বিএসএফ আরও ১৩জনকে পুশইন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ১৪৯ বার পড়া হয়েছে

বড়লেখা সীমান্তে বিএসএফ আরও ১৩জনকে পুশইন

তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৩ই জুন) সকালে তাদের পুশইন করা হয়।

যাদের পুশইন করা হয়েছে তাদের মধ্যে রয়েছে ৪জন পুরুষ ৩জন মহিলা ও ৬জন শিশু। আটককৃতদের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের হাতে এই মুহূর্তে কোন কাগজ না থাকায় যাচাইয়ের জন্য একটু সময় লাগছে বলে জানিয়েছে বিজিবি।

এ নিয়ে মৌলভীবাজারে পুশইনের ঘটনায় ৩৫২জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে ২৬৪ জনকে পুশইন করা হয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,” তথ্য যাচাইয়ের কাজ শেষ করে তাদের থানায় প্রেরণ করা হবে।”

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বড়লেখা সীমান্তে বিএসএফ আরও ১৩জনকে পুশইন

প্রকাশের সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫