ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, ফাঁস ফোনালাপ। বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষ উদ্বোধন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার! প্রকৌশলীর দাবি, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে উন্নয়নকাজের উদ্বোধনে নিজেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ এমপি, গঙ্গাচড়ায় দিলেন কড়া ঘোষণা শেরপুরে আগুনে পুড়ল জুতার গোডাউন, ক্ষতি ২৫ লাখ টাকা। মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা হলো না মাহির গোপালগঞ্জে ট্রেন বন্ধ, স্থগিত দুই থানার কার্যক্রম ও সরকারি বরাদ্দ। হাসিনা ফিরলে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত অ্যালেন স্বপনের জীবনে নতুন সঙ্গী প্রভা! শেষবারের মতো বাড়ি ফিরছেন সোহেল, দাফন হবে ধামরাইয়ে।

বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষ উদ্বোধন

Atiqur Rahman Eshte
Atiqur Rahman Eshte
  • প্রকাশের সময় : ০৭:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 10 বার পড়া হয়েছে

অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’

বরগুনা জেলা প্রতিনিধি: শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনা জিলা স্কুলে নির্মাণ করা হয়েছে আধুনিক ও স্বস্তিদায়ক অপেক্ষমাণ কক্ষ ‘ছায়া পরশ’। অভিভাবকদের জন্য নিরাপদ, সুন্দর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত এ কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬)- বরগুনা সদর উপজেলাধীন বরগুনা জিলা স্কুল প্রাঙ্গণে নবনির্মিত অপেক্ষমাণ কক্ষটির উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। জেলা প্রশাসক কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে দাখিলকৃত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস (সার্বিক ও শিক্ষা), বরগুনার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ, এনডিসি খালিদ সাইফুল্লাহ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ –

জানা যায়, শিক্ষার্থীদের পাঠদান চলাকালে অনেক অভিভাবককে বিদ্যালয়ের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাঁদের এ অপেক্ষাকে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করতে ‘ছায়া পরশ’ নামে এ বিশেষ অপেক্ষমাণ কক্ষ নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে অভিভাবকদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কিংবা অস্বস্তিকর পরিবেশে অপেক্ষা করার ভোগান্তি কমবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরও অভিভাবকবান্ধব হয়ে উঠবে। জনসেবাকে আরও সহজ, মানবিক ও জনবান্ধব করার প্রত্যয়ে বরগুনা জেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‘ছায়া পরশ’—শুধু একটি অপেক্ষমাণ কক্ষ নয়, অভিভাবকদের প্রতি যত্ন, দায়িত্ববোধ ও মানবিকতার এক সুন্দর প্রতিফলন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষ উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬