ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন গঙ্গাচড়ায় সাপ খেলার আসরে হত্যাকাণ্ড, মুন্সিগঞ্জে ধরা ৪ প্রতিষ্ঠাবার্ষিকীতে গঙ্গাচড়ার রাজপথে বিএনপির আনন্দ মিছিল চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা নরসিংদীতে বাবার বিরুদ্ধে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য

“বাংলাদেশকে আমরা বেহেশত বানাচ্ছি:কৃষিমন্ত্রী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 303 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশকে আমরা বেহেশত বানাচ্ছি:কৃষিমন্ত্রী|

বাংলাদেশ সরকারের উন্নয়ন নিয়ে প্রশংসা করতে গিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মাওয়া থেকে ভাঙ্গা হয়ে গেলে প্রশ্ন জাগে, এটা কি বাংলাদেশ, নাকি কোনো বেহেশত বানানো হচ্ছে।

আজ শনিবার বিকেলে সাভারের রেডিও কলোনী স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় কৃষিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা অনেকেই পদ্মাসেতু দেখতে গিয়েছেন। এই মাওয়া থেকে ভাঙ্গা হয়ে গেলে মনে হয় এটা কি বাংলাদেশ? না বাংলাদেশকে আমরা কোনো স্বর্গ বানাচ্ছি, বেহেশত বানাচ্ছি? বিদেশিরা এসেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমি পৃথিবীর বহু দেশে গিয়েছি, প্রায় এমন কোনো দেশ নেই যে যাইনি। কিন্তু যখন চন্দ্রা থেকে টাঙ্গাইলের উদ্দেশে বঙ্গবন্ধু সেতুর দিকে যাই, হৃদয়-প্রাণ জুড়িয়ে যায়। মনে হয় আমি কি বাংলাদেশে আছি, না আমি ওয়াশিংটনে আছি, টোকিওতে আছি?’

বাংলাদেশের উন্নয়ন দেখে বিদেশিরাও অবাক জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বিদেশিরা আমাদের জিজ্ঞেস করে, বাংলাদেশ কীভাবে এত অল্প সময়ে এত উন্নতি করতে পারল? কীভাবে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারল?’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশকে আমরা বেহেশত বানাচ্ছি:কৃষিমন্ত্রী”

প্রকাশের সময় : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২