ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

“বাংলাদেশে এসে চড় খেয়েছিলেন নোরা ফাতেহি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / 303 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশে এসে চড় খেয়েছিলেন নোরা ফাতেহি|

সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢাকা ঘুরে যান বলিউডের কানাডিয়ান অভিনেত্রী নোরা ফাতেহি। তবে এর আগেও তিনি বাংলাদেশে একবার এসেছিলেন।
নোরা ফাতেহির প্রথমবারের ঢাকা সফর তেমন সুখকর ছিল না। বাংলাদেশে শুটিংয়ে এসে এক সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন বলে জানালেন এ বলিউড তারকা। ফলশ্রুতিতে এক সহ–অভিনেতার চড় খেয়েছিলেন তিনি।

সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে ওই সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন নোরা। শুধু তাই নয়, তার সঙ্গে ঝগড়ায় জড়ানোর কথাও নোরা ‘দ্য কপিল শর্মা শো’তে প্রকাশ করেছেন।

শোর এক পর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরার অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। নোরা বলেন, একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা খারাপ আচরণ করেছিল আমার সঙ্গে। আমি তাকে চড় মারি এবং সে আমাকে পাল্টা চড় মারে।

তিনি বলেন, আমি তাকে পুনরায় চড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। তার পর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরিচালক এসে তা থামায়।

কবে এই ঘটনা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঝগড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা নোরা প্রকাশ করেননি।

বর্তমানে নোরা ফাতেহি তার নতুন ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় ভীষণ ব্যস্ত সময় পার করছেন। তার ছবির প্রচারণার অংশ হিসেবে আয়ুষ্মান খুরানার সঙ্গে তিনি হাজির হয়েছিলেন ‘দ্য কপিল শর্মা শো’তে।

মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। আট বছর আগে বলিউড অভিষেক হয় নোরার। নৃত্যশিল্পী থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে কদর বেড়ে যায় তার।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশে এসে চড় খেয়েছিলেন নোরা ফাতেহি”

প্রকাশের সময় : ০৪:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২