ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান। কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ, রংপুরে কঠোর বার্তা শফিকুর রহমানের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে অপ্রতিমের রক্তাক্ত লাশ প্রতিবেদন প্রকাশের পরই শুরু হলো সড়ক প্রশস্তকরণ কাজ

“বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না : কৃষিমন্ত্রী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / 464 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না : কৃষিমন্ত্রী|

বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। আজ যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণেই দেশে সোনালি ফসল হবে। তাই দেশে দুর্ভিক্ষ হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে, কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বালাদেশ কোন সংকটে পড়বে না। দেশে কোনো হাহাকার নেই, আগামী দিনেও হাহাকার তৈরি হবে না।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ থাকলে সরকার থাকতে হবে। আর সব মিলিয়ে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না, এটা কখনও হয় না। বিএনপি রেললাইনে আগুন দেবে, বিদ্যুৎতের লাইন কেটে দেবে, ঘরে আগুন দিয়ে জীবন্ত মানুষ মারবে আর পুলিশ চুপ করে বসে থাকবে? আমরা চুপ করে বসে থাকব? ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিল। তখন যেভাবে তাদের (বিএনপি) ঘরে ডুকিয়েছিলাম, যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গেয়েছিল, আগামী দিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না।

সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছারসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না : কৃষিমন্ত্রী”

প্রকাশের সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২