ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

“বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনায় শাস্ত্রীকে টয়লেটে যেতে হয়েছিল”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
১১৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনায় শাস্ত্রীকে টয়লেটে যেতে হয়েছিল|

গত কয়েক বছর ধরেই ভারতের সঙ্গে ম্যাচে, বিশেষ করে বৈশ্বিক আসরে রোমাঞ্চকর খেলা উপহার দিচ্ছে বাংলাদেশ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা থাকল। গতকাল সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে শেষ বল পর্যন্ত খেলে ৫ রানে হেরেছেন সাকিব-তাসকিনরা।

অ্যাডিলেডে গ্রুপ টু-তে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টা ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা ভারত লোকেশ রাহুল ও বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করে।

তবে এরপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর খেলা ফের শুরু হলে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে জয় পেতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। তবে দারুণ রোমাঞ্চ জাগিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করতে পারে টাইগাররা।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে আরও একটি নাটকীয়তা তৈরি হলো। সেবার সুপার টেনের ম্যাচে ব্যাঙ্গালুরুতে ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নামে বাংলাদেশ। যেখানে শেষ ওভার বাংলাদেশের জয়ের জন্য ১১ রান দরকার ছিল। হার্দিক পান্ডিয়ার ওভারের প্রথম তিন বলেই ৯ রান নেয় টাইগাররা। তবে পরের দুই বলে জোড়া উইকেট দখল করেন পান্ডিয়া। ফলে শেষ বলে জয়ের জন্য দরকার ২ রান। তবে সে সময়ের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি মোস্তাফিজুর রহমানকে রান আউট করলে বাংলাদেশ ১ রানে হেরে যায়।

অ্যাডিলেডের বুধবারের ম্যাচের আগে সেই ম্যাচ স্মরণ করেন দলটির সাবেক কোচ ও বর্তমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।

শাস্ত্রী বলেন, ‘আমি দেখলাম ধোনি বল তুলে দিল হার্দিকের কাছে। তখন আমি টয়লেটে চলে যাই। আমি আসলে এমন উত্তেজনা মোকাবিলা করতে চাইনি। তারা (বাংলাদেশ) সব খেলোয়াড়রা একসঙ্গে জড়ো হয়েছিল, তাদের তিন রান বা কিছু দরকার ছিল। কিন্তু আমি টয়লেটে চলে গিয়েছিলাম।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনায় শাস্ত্রীকে টয়লেটে যেতে হয়েছিল”

প্রকাশের সময় : ০১:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২