ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে বন্যার ভয়াবহতা বাড়ছেই, মৃত ৩৩২ মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া

“বিএনপির আন্দোলনের অর্ধেক পরাজয় হয়ে গেছে:কাদের”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / 319 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির আন্দোলনের অর্ধেক পরাজয় হয়ে গেছে:কাদের|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা বলেছিল- ‘‘নয়াপল্টনে সমাবেশ করবোই।’’ আজ তারা গোলাপবাগে। তাহলে পরাজয় কার হলো? আমাদের না বিএনপির? আন্দোলনে অর্ধেক পরাজয় এখানেই হয়ে গেছে।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সবাইকে প্রস্তুত থাকতে হবে। সতর্ক পাহারায় থাকতে হবে। কাতারের পাশাপাশি বাংলাদেশেও অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। লাঠি বা আগুন নিয়ে আসলে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি, আর ছেড়ে দেব না।’

জনগণকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) থাকবে গোলাপবাগে, আমরা চলে যাচ্ছি সাভারে। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের ঢাকা দিয়ে গেলাম। আমরা ক্ষমতায়। আমরা কেন, অশান্তি চাইব? আমরা কেন বিশৃঙ্খলা চাইব?’

বিএনপির প্রতি অভিযোগ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশ গিলে খাবে। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না। বিএনপির ক্ষমতায় আসার রঙিন খোয়াব কর্পূরের মতো উবে যাবে।’

তিনি বলেন, ‘বিএনপি আজ বলে সরকার না কি ভয় পেয়ে গেছে। সরকার ভয় পেয়েছে? এখানে নাট্যমঞ্চ প্রাঙ্গণের সভা, এদিকে নবাবপুর, সেদিকে গুলিস্তানে বায়তুল মোকাররম। বিশাল সমাবেশ মাত্র ঢাকা দক্ষিণ করেছে।’

সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিক বন্ধুরা সত্যটা তুলে ধরুন। কিছু কিছু মিডিয়া বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নেমেছে। তারা কারা, সময় মতো জবাব পাবে। কোনো কোনো মিডিয়া, রাতে ও সকালে দেখলে মনে হয় না এখানে আর কোনো দল আছে। বলেন (উপস্থিতদের উদ্দেশে), আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল আছে?’

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিভিন্ন দেশের প্রতিনিধি যারা আমাদের দেশে আছেন। বন্ধু দেশের প্রতিনিধিরা কারো পক্ষ নেবেন না। আমাদের ঘরের ভেতরে হস্তক্ষেপ করবেন না। আমরা জানি, কীভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপির আন্দোলনের অর্ধেক পরাজয় হয়ে গেছে:কাদের”

প্রকাশের সময় : ০১:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২