ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে বন্যার ভয়াবহতা বাড়ছেই, মৃত ৩৩২ মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া

“বিএনপির সমাবেশ থেকে জাতীয় পার্টির এমপিদের পদত্যাগের আহ্বান”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:২৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 338 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির সমাবেশ থেকে জাতীয় পার্টির এমপিদের পদত্যাগের আহ্বান|

জাতীয় সংসদ থেকে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। ঢাকা বিভাগীয় সমাবেশে দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, আমাদের সাতজন এমপি পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির সংসদ সদস্যদের বলব, আপনারাও পদত্যাগ করুন।

শনিবার দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশে তিনি এ আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্ব ও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজম খান বলেন, আগামী নির্বাচনে ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সরকারকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে।

সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, মাঠে যে লোক দেখেছেন তার বাইরে আরও ১০ গুণ মানুষ রাস্তায় রয়েছে। আমাদের এমপিরা তাদের সামনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমি বলতে চাই, এটি ১০ নম্বর সমাবেশ না, ১০ নম্বর সতর্কতা সংকেত

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপির সমাবেশ থেকে জাতীয় পার্টির এমপিদের পদত্যাগের আহ্বান”

প্রকাশের সময় : ১১:২৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২