ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

বিএনপি দেশ ধ্বংস করে, আওয়ামী লীগ দেশ গড়তে কাজ করে: এবাদুল করিম বুলবুল এমপি

মোঃ আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৮:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ২৮১ বার পড়া হয়েছে
৮৫

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেছেন, ক্ষমতায় থাকতে লুটপাট আর বাইরে থাকলে অগ্নিসন্ত্রাস করে বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নয়ন করে। বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় বিশ্বের কাছে বাংলাদেশ আজ রোল মডেল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিক তুলে ধরে সাংসদ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক এবং অভিন্ন সত্ত্বা। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনা ও অর্থনৈতিক সমতায় বিশ্বাসী ছিলেন। বঙ্গবন্ধুর জীবন-কর্ম, ত্যাগ, তিতিক্ষা, সবগুলো মানবীয় গুণাবলীর সমন্বয়ে তিনি ছিলেন একজন অনন্য বাঙালি ।

বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপেই বঙ্গবন্ধুর গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় আমরা পাই। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন পর্যন্ত সব গণতান্ত্রিক আন্দোলনে তার আত্মপ্রকাশ হয়েছে অসাম্প্রদায়িক চেতনার এবং মানবিক গুণাবলীর সমন্বয়ে একজন অনন্য মানুষ হিসেবে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যাকুট ইউনিয়ন চেয়ারমান জাকারুল হকের সভাপতিত্বে ও বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবুর প্রাণবন্ত সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, জেলা পরিষদ সদস্য মোঃ নাছির
উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম ভূইয়া টিপু, আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার ভদ্র পিন্টু, সাবেক জিএস সাইফুর রহমান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুক্কুর খান, সাবেক চেয়ারম্যান
নিয়াজুল হক কাজল, শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু সাঈদ। এছাড়া অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন নাছির উদ্দীন, রুহুল আমিন, রফিক মেম্বার, ডাক্তার খোকন, জালাল মেম্বার প্রমুখ।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বিএনপি দেশ ধ্বংস করে, আওয়ামী লীগ দেশ গড়তে কাজ করে: এবাদুল করিম বুলবুল এমপি

প্রকাশের সময় : ০৮:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩