ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

“বিএনপি নির্বাচনে যেতে চায় না: মুক্তিযুদ্ধমন্ত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৩২৪ বার পড়া হয়েছে
৭৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপি নির্বাচনে যেতে চায় না: মুক্তিযুদ্ধমন্ত্রী|

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করলে এক কোনাও ভরবে না। তারা নির্বাচনে যেতে চায় না। তারা কিভাবে ক্ষমতায় যাবে সেটাই প্রশ্ন? তারা ২৯ বছর দেশ শাসন করেছে, এখন আওয়ামী লীগ মাত্র ২২ বছর দেশ শাসন করছে। কাদের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে তা দেখার বিষয়।

যাদের হাতে এতিমের টাকা নিরাপদ নয় তাদের কাছে রাষ্ট্র কিভাবে নিরাপদ থাকতে পারে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই রাষ্ট্র নিরাপদ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ।

সোমবার বিকালে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে খুব তর্জন-গর্জন করছে। বিএনপি এতদিন বলেছে ১০ ডিসেম্বর পর খালেদা জিয়া-তারেক জিয়ার কথায় দেশ চলবে। এখন আর বলে না। এখন বলে কর্মসূচি দিবে। বিএনপি এখন লেজ গুটাচ্ছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়াকে সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে ১৭ জন প্রার্থী হওয়ায় ওই পদে নাম ঘোষণা করা হয়নি। সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য পদে নেতাদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্ল্যাহ খান।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপি নির্বাচনে যেতে চায় না: মুক্তিযুদ্ধমন্ত্রী”

প্রকাশের সময় : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২