ঢাকা
,
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি
গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই
নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে
চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর
চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ
কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ
পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত
বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত
মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন
বিজয়নগরে লিচু বাগানে গাছের নিচে বস্তাভর্তি গাঁজা উদ্ধার
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / 325 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় একটি লিচু বাগানের গাছের নিচ থেকে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে চম্পকনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের একটি লিচু বাগান থেকে বস্তাভর্তি ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সদস্যরা। তবে এ ঘটনায় এক জনের নাম উল্লেখ তরে দুইজনের নামে বিজয়নগর থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক আসামি হলেন সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের সিরাজ মিয়ার ছেলে ফরিসলাম (৩৫)। এ ঘটনায় আরও এক জনকে অজ্ঞাত দেখিয়ে দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে বলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
ট্যাগস :


























