ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক” শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

“বিদেশ যেতে চান সম্রাট, আদালতে আবেদন”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৪৬২ বার পড়া হয়েছে
৯৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিদেশ যেতে চান সম্রাট, আদালতে আবেদন|

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

এদিন সম্রাটের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেন।

অপরদিকে সম্রাটের আইনজীবী সম্রাটের জামিন স্থায়ীর আবেদন করেন। এসময় দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ধার্য তারিখ পর্যন্ত জামিন বর্ধিত করেন। এছাড়া এদিন সম্রাটের উন্নত চিকিৎসার জন্য তার আইনজীবী বিদেশে যেতে আবেদন করেন। আবেদনে তিনি নিজ জিম্মায় পাসপোর্টসহ বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন। আদালত এ আবেদনের ওপর কোনো আদেশ দেননি।

গত ২২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান ১০ হাজার টাকা মুচলেকায় সম্রাটের জামিন মঞ্জুর করেন। ওই দিন অসুস্থ বিবেচনায় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে গত বছরের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্রাট বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ আছে তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতেন। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিদেশ যেতে চান সম্রাট, আদালতে আবেদন”

প্রকাশের সময় : ০৩:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২