ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ

“বিয়ের খবর শুনে প্রেমিকে বাড়িতে হাজির প্রেমিকা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / 315 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিয়ের খবর শুনে প্রেমিকে বাড়িতে হাজির প্রেমিকা|

তিনদিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করেছেন প্রেমিকা। গত শনিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার প্রেমিক মহব্বত শেখের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা যায়।

বিয়ের দাবিতে অবস্থানরত প্রেমিকা বলেন, ‘এই গ্রামে আমার ফুফুর বাড়ি হওয়ায় মহব্বতের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত এক বছর আগে আমার বাবা আমাকে ফুলহরী গ্রামে বিয়ে দেন। কিন্ত সেখানে ১৫ দিন সংসার করার পর মহব্বত আমাকে বিয়ের কথা বলে সেখানে বিচ্ছেদে বাধ্য করেন। বিচ্ছেদের পর থেকে সে আমাকে পারিবারিকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করেন। মহব্বতের বিয়ে হবে অন্য কোথাও, এ কথা জানতে পেরে শনিবার বিকেল থেকে আমি তার বাসায় বিয়ের দাবিতে অবস্থান নেই। এখন মহব্বতের সঙ্গে আমার বিয়ে হবে, না হয় আমি আত্মহত্যা করবো।’

প্রেমিকের বাবা বলেন, ‘আমার মেয়ে প্রাপ্তবয়স্ক। তাকে আমরা পারিবারিকভাবে বিয়ে দিয়েছিলাম। কিন্ত লক্ষণদিয়া গ্রামের মহব্বত নামের একটি ছেলে সেখান থেকে আমার মেয়ের বিয়ে বিচ্ছেদ ঘটান। বর্তমানে বিয়ের দাবি নিয়ে আমার মেয়ে মহব্বতের বাড়িতে অবস্থান করছে।’

মহব্বতের মা সুফিয়া খাতুন বলেন, ‘আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আমি তাদের বাসায় গিয়েছিলাম। কিন্ত সে সময় তারা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেন। পরে সেখানে তার ছাড়াছাড়ি হয়। আজ সোমবার আমার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্ত শনিবার বিকেল থেকে মেয়েটি অবৈধভাবে আমার বাড়িতে অবস্থান করছেন।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ থানায় এখনো আসেনি। তবে মেয়ে ও ছেলের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ আসলে আমরা আইনি ব্যবস্থা নিব

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিয়ের খবর শুনে প্রেমিকে বাড়িতে হাজির প্রেমিকা”

প্রকাশের সময় : ১২:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২