ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“বিয়ের ১০ মাস না যেতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৪৭৪ বার পড়া হয়েছে
১১১

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিয়ের ১০ মাস না যেতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা|

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিনের করা যৌতুক দাবির মামলায় স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা এ পরোয়ানা জারি করেন। এর আগে একই আদালতে মামলাটি করেন অভিনেত্রী।

আদালত পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন। সারিকার আইনজীবী মাসুদুর রহমান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুলের বিয়ে হয়। বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার বাবা-মা আসামি বদরুদ্দিনকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ বাসার যাবতীয় আসবাবপত্র উপহার হিসেবে প্রদান করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আসামি বদরুদ্দিন সারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তাকে মারধর করতে থাকেন।

গত ৫ নভেম্বর সারিকার কাছে ৫০ লাখ টাকা যৌতুকের টাকা এনে দিতে বলেন বদরুদ্দিন। যৌতুকের টাকা না দেওয়ায় সারিকার চুলের মুঠি ধরে এক কাপড়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

গত ১৯ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে এ বিষয়ে এক সালিস বৈঠক হয়। বৈঠকে কথোপকথনের একপর্যায়ে আসামি বলেন যে, ব্যবসার জন্য তাকে ৫০ লাখ টাকা দিতে হবে। দাবি করা টাকা না দিলে সারিকার সঙ্গে সংসার করবে না এবং তাকে তালাক দিয়ে বেশি টাকা যৌতুক দিয়ে অন্যত্র বিয়ে করবেন জানিয়ে দ্রুত চলে যান।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিয়ের ১০ মাস না যেতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা”

প্রকাশের সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২