ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“বিয়ের ৯ মাস : ৫০ লাখ টাকা যৌতুক চান স্বামী, মামলা করেছেন সারিকা”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৯৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিয়ের ৯ মাস : ৫০ লাখ টাকা যৌতুক চান স্বামী, মামলা করেছেন সারিকা|

সোমবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে সারিকা সাবরিন বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার আরজিতে সারিকা দাবি করেছেন, ‘গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুলের বিয়ে হয়। বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার মা–বাবা বদরুদ্দিনকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ বাসার যাবতীয় আসবাব উপহার হিসেবে দেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আসামি বদরুদ্দিন বাদী সারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তাঁকে মারধর করতে থাকেন। ৫ নভেম্বর আসামি বদরুদ্দিন ভিকটিম সারিকার কাছে ৫০ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। যৌতুকের টাকা না

দেওয়ায় সারিকাকে এক কাপড়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। ১৯ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে এ বিষয়ে একটি সালিস বৈঠক হয়। বৈঠকে কথোপকথনের একপর্যায়ে আসামি বলেন যে ব্যবসার জন্য তাঁকে ৫০ লাখ টাকা দিতে হবে। দাবি করা টাকা না দিলে সারিকার সঙ্গে সংসার করবেন না এবং তাঁকে তালাক দিয়ে বেশি টাকা যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করবেন বলে দ্রুত চলে যান
চলতি বছরের ফেব্রুয়ারিতে ফের বিয়ের পিঁড়িতে বসেন সারিকা সাবরিন। গেল অক্টোবরে হয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

এর আগে ২০১৪ সালের আগস্টে সারিকা ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। সেই ঘরে তাঁর এক কন্যা সন্তান রয়েছে।

সারিকা সাবরিন ২০০৮ সালে আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। বাংলালিংকের বিজ্ঞাপনে অভিনয় করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিয়ের ৯ মাস : ৫০ লাখ টাকা যৌতুক চান স্বামী, মামলা করেছেন সারিকা”

প্রকাশের সময় : ০৫:১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২