ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যেসব ভুলে আটকে যেতে পারে আপনার চাকরির পদোন্নতি কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি

“বিয়ে বিচ্ছেদের পর নতুন চুক্তি করলেন শাকিরা-পিকে”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / 383 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিয়ে বিচ্ছেদের পর নতুন চুক্তি করলেন শাকিরা-পিকে|

দীর্ঘ ১১ বছর একসঙ্গে থাকার পর বিশ্বখ্যাত পপ শিল্পী শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকে দম্পতি চলতি বছরের জুনে তাদের বিচ্ছেদ ঘোষণা দেন। যা ভক্তদের হতবাক করেছিল। সেই বিচ্ছেদের পর এবার সন্তানদের জন্য একটি হেফাজত চুক্তিতে পৌঁছেছেন এই দুই তারকা।

বিচ্ছেদের পর থেকেই সন্তানদের হেফাজতে নেওয়ার বিষয়ে আইনি লড়াই চালু রেখেছিলেন তারা। ইউএসএ টুডের শেয়ার করা একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুই ছেলে মিলান ও সাশার বিষয়ে তারা আইনি দাবি করে এসেছেন, বাচ্চাদের সুরক্ষা সব সময় তাদের ক্ষেত্রে অগ্রাধিকার বাচ্চাদের হেফাজত চুক্তি চান। দুজনই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন বারবার।

বিবৃতিতে সাবেক দম্পতি বলেছেন, আমরা একটি হেফাজত চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করা। আশা করি তারা নিরাপদ এবং শান্ত পরিবেশে জীবন চালিয়ে যেতে পারবে। তাদের গোপনীয়তাকে সম্মান করা হবে।

উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপে গান গাইতে গিয়ে ফুটবলার পিকের সঙ্গে পরিচয় হয়েছিল শাকিরার। এরপর তারা এক যুগ ধরে একই ছাদের নিচে বাস করেন। তাদের ঘরে আসে দুই সন্তান। সে সম্পর্কের শেষ হয় তিক্ততায়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিয়ে বিচ্ছেদের পর নতুন চুক্তি করলেন শাকিরা-পিকে”

প্রকাশের সময় : ১২:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২