ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন পগবা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 458 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক || বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন পগবা।

ইনজুরির কারণে পল পগবার বিশ্বকাপে খেলা নিয়ে আগেই শঙ্কা তৈরি হয়েছিল। তবু কাতার বিশ্বকাপে তাকে দেখার একটা ক্ষীণ আশা ছিল। সম্প্রতি তার এজেন্ট জানিয়েছেন, হাঁটুর সেই চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি এই মিডফিল্ডার। যার ফলে আগামী বিশ্বকাপে তাকে দেখা যাবে না।

গত গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে যোগ দেন পল পগবা। এরপর মৌসুম শুরুর ঠিক আগে ডান হাঁটুতে চোট পান তিনি। বিশ্বকাপ ঝুঁকিতে ছিল বলে অস্ত্রোপচার করাতে চাননি। কিন্তু উপায় না থাকায় অস্ত্রোপচারের পথেই হাঁটতে হয় তাকে।

গেল মাসে অনুশীলনে ফিরেছিলেন পগবা। যদিও জুভেন্টাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি জানিয়েছিলেন, জানুয়ারির আগে পগবাকে মাঠে দেখার আশা তিনি করছেন না। এরপর ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশম জানান, পুরো সুস্থ না হলে বিশ্বকাপ দলে জায়গা পাবেন না পগবা।

এরপর গতকাল (সোমবার) স্থানীয় এক অনুষ্ঠানে পগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা তার চোট সম্পর্কে জানান। সেখানেই জানা যায়, বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেছে পগবার। পিমেন্তা বলেন, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন না ২০১৮ বিশ্বকাপের ফাইনালে গোল করা পগবা।

পিমেন্তা বলেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি জানাচ্ছি, অস্ত্রোপচার থেকে সেরে উঠতে পগবার আরো সময় লাগবে। বিশ্বকাপের আগে সে জুভেন্টাস দলে যোগ দিতে পারবে না। কাতার বিশ্বকাপেও ফ্রান্সের হয়ে খেলতে পারবে না।’

ফ্রান্সের হয়ে ৯১ ম্যাচ খেলা পগবা এখন পর্যন্ত ১১ গোল করেছেন। যার একটি আবার এসেছে বিশ্বকাপ ফাইনালে। সেই ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে ফ্রান্স জেতে বিশ্বকাপের শিরোপা।

এবার সেই বিশ্বকাপ ধরে রাখতে কাতার যাবে দলটি। প্রতিযোগিতায় দলটি আছে ‘ডি’ গ্রুপে। ফ্রান্সের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন পগবা

প্রকাশের সময় : ০৫:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২