ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

“বিশ্বে সর্বোচ্চ করোনা টিকাদান বাংলাদেশে: মার্কিন রাষ্ট্রদূত”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ৩৭০ বার পড়া হয়েছে
৮৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিশ্বে সর্বোচ্চ করোনা টিকাদান বাংলাদেশে: মার্কিন রাষ্ট্রদূত|

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, বাংলাদেশের শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না। নারায়ণগঞ্জে করোনা টিকা কার্যক্রমের এই সফলতা দেখতে পেরে এবং আমেরিকা থেকে এখন পর্যন্ত দেওয়া প্রায় ১০ কোটি করোনা টিকা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। বাংলাদেশ অভূতপূর্বভাবে ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে। এটি বিশ্বে সর্বোচ্চ।

বুধবার (০৯ নভেম্বর) সকালে শহরের চাষাঢ়া-বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫০ বছরের বন্ধুত্বের সম্পর্কে এটি বাংলাদেশের জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ। এখানে এসে শিশুদের এভাবে টিকা নিতে দেখতে পেরে আমি সত্যিই আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসন, ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেয়র আইভী বলেন, এখনো ভাসমান জনগোষ্ঠীসহ যারা টিকা নেয়নি, তাদের খুঁজে বের করা হবে এবং টিকা দেওয়া হবে। আশা করি এভাবে শতভাগ টিকা দেওয়া সম্পন্ন হবে। সিটির বাইরে থেকেও অনেকে এসে টিকা দিচ্ছে।

প্রসঙ্গত, ইউএসএআইডির অর্থায়নে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহায়তায় কমিউনিটি হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং (সিএইচএসএস) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে শিশুদের জন্য করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিশ্বে সর্বোচ্চ করোনা টিকাদান বাংলাদেশে: মার্কিন রাষ্ট্রদূত”

প্রকাশের সময় : ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২