ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“বুবলীকে কোনো ডায়মন্ড নাকফুল দিইনি, তার সঙ্গে যোগাযোগ নেই”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 301 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বুবলীকে কোনো ডায়মন্ড নাকফুল দিইনি, তার সঙ্গে যোগাযোগ নেই|

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী তার জন্মদিনে সেরা উপহার পেয়েছেন স্বামী শাকিব খানের কাছ থেকে। সেটি হলো ডায়মন্ডের নাকফুল। বিশেষ দিনের এক সপ্তাহ আগে নাকি তাকে

এই উপহার দিয়েছেন ঢালিউড খান-এমনটাই জানিয়েছিলেন বুবলী। এতদিন চুপ থাকলেও বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন শাকিব নিজেই। তিনি জানিয়েছেন, ডায়মন্ড নাকফুলের বিষয়ে তিনি কিছুই জানেন না।

গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘ডায়মন্ডের নাকফুল তিনি উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা-কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়। এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না

কিছুদিন আগেই ছিল বুবলীর জন্মদিন। এ উপলক্ষে শাকিব খান তাকে হীরের নাকফুল উপহার দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান এই নায়িকা। সেই খবরের লিঙ্ক নিজের ফেসবুকে শেয়ার করেন অপু। ক্যাপশনে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসি- ‘কী যে মজা মজা!’ সঙ্গে কয়েকটি হাসির ইমোজি।

কারও বুঝতে বাকি নেই, অপুর খোঁচার তীর বুবলীর দিকেই। এ নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বেও জড়ান দুই নায়িকা। তবে শাকিব খান চুপ ছিলেন বিষয়টি নিয়ে।

প্রসঙ্গত, অপুর সঙ্গে দীর্ঘ ১০ বছরের সংসার জীবন পেরিয়ে বুবলীর সঙ্গে ‘চ্যাপ্টার টু’ শুরু করেন শাকিব খান। যদিও সেই অধ্যায়েরও সমাপ্তির গুঞ্জন শোনা যাচ্ছে। শাকিবের কথায়ও সেটি স্পষ্ট।

শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়েছিল ২০০৮ সালে ১৮ এপ্রিল। তবে তারা দুজনেই খবরটি গোপন রাখেন। ২০১৭ সালের শেষ দিকে পুত্র আব্রাম খান জয়কে কোলে নিয়ে একটি টেলিভিশন লাইভে হাজির হন অপু। প্রকাশ্যে আনেন তার ও শাকিবের বিয়ে, দাম্পত্য ও সন্তান গ্রহণের বিস্তারিত তথ্য। এই ঘটনার কয়েক মাস পরই অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন শাকিব।

একই ঘটনা ঘটে বুবলীর ক্ষেত্রেও। শাকিবের সঙ্গে গোপনে তার বিয়ে হয় ২০১৮ সালের ২০ জুলাই। এরপর ২০২০ সালের ২১ মার্চ তিনি শাকিবপুত্রের মা হন, যার নাম রেখেছেন শেহজাদ খান বীর। ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী, তাকে অনুসরণ করে একই ছবি-পোস্ট শেয়ার দেন শাকিবও।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বুবলীকে কোনো ডায়মন্ড নাকফুল দিইনি, তার সঙ্গে যোগাযোগ নেই”

প্রকাশের সময় : ০৩:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২