ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ

“বুবলীর সন্তান এখন কার কাছে”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 335 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বুবলীর সন্তান এখন কার কাছে|

জনপ্রিয় চিত্রনায়িকা বুবলীকে নিয়ে তার ক্যারিয়ারের শুরু থেকেই গণমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে নানা রকম আলোচনা ও সমালোচনা চলছে। এমনকি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার ভাঙনের জন্য এ নায়িকাকে দায়ী করেন অনেকে।

এরমধ্যে জানা যায় বুবলীকে শাকিব বিয়ে করেছেন। তাদের বিবাহিত জীবনের বয়স চার বছর। এর মধ্যে তারা সন্তানের বাবা-মা হয়েছেন। শেহজাদ খান বীর নামে সেই সন্তানের বয়সও তিন বছরের কাছাকাছি। কিন্তু অপুর মতো বুবলীর সঙ্গেও সংসার পাততে নারাজ শাকিব। বিভিন্ন সময় আকারে ইঙ্গিতে সেটা গণমাধ্যমে প্রকাশও করেছেন। এবার বুবলী জানালেন তার ভেতরের অনেক তথ্য।

৪ ডিসেম্বর সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তাকে নিয়ে করা নানা সমালোচনার জবাব দিয়েছেন বুবলী। ৪২ মিনিটের এ ভিডিওতে বুবলী দাবি করেছেন, শাকিব খান তার কিংবা তার ছেলের কোনো খরচ দেন না। ভিডিওতে তার সন্তানের উদ্দেশ্যে বুবলি বলেন, ‘বাবা শেহজাদ, মা হয়তো সারা জীবন তোমার সঙ্গে থাকব না বাবা। কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। হয়তো তোমাকে সেরাটা দিতে পারিনি। তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার পাশে ছিলাম আছি এবং থাকব। তুমি মানুষের মতো মানুষ হও বাবা’।

এমন বার্তা প্রকাশের পর অনেকের মনে প্রশ্ন জাগে সন্তান শেহজাদ খান বীর কী বুবলীর কাছে নেই? কিংবা শাকিব খান কী তার সন্তানকে নিয়ে গেছেন? এসব প্রশ্নের জবাব জানতে যুগান্তরের পক্ষ থেকে বারবার ফোন ও ক্ষুদেবার্তা পাঠানো হয়। কিন্তু ওপ্রান্ত থেকে (রিপোর্ট লেখা পর্যন্ত) কোনো উত্তর আসেনি। তবে বুবলীর ঘনিষ্ঠজনের বরাতে জানা যায়, শেহজাদ খান বীর এখনো বুবলীর কাছেই আছে। হয়তো শাকিব তাকে নিয়ে যাবে, এমন ভাবনা থেকেই বুবলী নিজের সন্তানকে নিয়ে আগাম সবাইকে বার্তা দিয়েছেন

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বুবলীর সন্তান এখন কার কাছে”

প্রকাশের সময় : ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২