ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

ভাত না দিতে বলায় পিতাকে হত্যা করলো ছেলে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ২৮২ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন ছেলে। রোববার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে ভাত খেতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে।
ঘাতক ছেলেকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। ঘটনাস্থল থেকে কমলগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছে।
নিহত রবি ঘাসী (৫২) কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের ৭ নং লাইনের বাসিন্দা। অভিযুক্ত ছেলে লুকেশ ঘাসী (২৫)।
পরিবারিক সূত্রের বরাতে জানা যায়, লুকেশ ঘাসী দীর্ঘদিন ধরে বেকার, নেশাগ্রস্ত অবস্থায় রাতবিরাতে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে বাড়িতে আসেন। রোববার রাতে বাড়ি এসে ভাত দেওয়ার জন্য বলেন। তখন তার পিতা পরিবারের সদস্যদের বলেন, ‘এই ছেলে কোনো কাজ কাম করে না, তাকে যেন ভাত না দেওয়া হয়।’ এই কথা শুনে লুকেশ ক্ষিপ্ত হয়ে পিতাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই পিতা মারা যান। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে কমলগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান মিয়া বলেন, ‘ওই ছেলে দীর্ঘদিন ধরে নেশা করে বেকার অবস্থায় ঘোরাঘুরি করত। পরিবারের সদস্যদের ছেলেকে ভাত না দেওয়ার জন্য বলার কারণে ক্ষিপ্ত হয়ে পিতাকে হত্যা করেছে।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ভাত না দিতে বলায় পিতাকে হত্যা করলো ছেলে

প্রকাশের সময় : ০৮:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩