ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

“ভারতকে হারালে জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানি অভিনেত্রী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 495 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভারতকে হারালে জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানি অভিনেত্রী|

জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানের এক অভিনেত্রী। তবে এর জন্য অদ্ভুত এক শর্ত দিয়েছেন শেহার শিনওয়ারি নামের এই তারকা।

পাকিস্তানের হায়দ্রাবাদে জন্ম শেহারের। মূলত ছোট পর্দার এই অভিনেত্রী ২০১৪ সালে একটি হাসির ধারাবাহিকে অভিনয় করে প্রচারে আসেন।

আজ বৃহস্পতিবার এক টুইটে তিনি জানান, জিম্বাবুয়ের কোনো বাসিন্দাকে বিয়ে করতে চান। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ক্রিকেট টিম যদি ভারতকে হারাতে পারে, তবেই তিনি সে দেশের কাউকে বিয়ে করবেন।

শেহারের এই টুইটটি ইতোমধ্যে ৮৫০ জন লাইক করেছেন, ৪৯ জন রিটুইট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বড় একটি অংশ তার বক্তব্যকে সমর্থনও করেছেন।

খেলা নিয়ে আজই প্রথম নয়, গতকাল বুধবার বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন শেহার অসংখ্য টুইট করেন। সেখানের একটি টুইটে তিনি বলেন, এই ম্যাচে ভারত কোনো ভাবেই জিততে পারবে না। জিতবে বাংলাদেশই।

তবে শেহারের এই টুইটকে ঘিরে একাংশ হাসি-মশকরা করছে। তার সমালোচনায় সরব হন বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশের মানুষজনও।

অনেকেই টুইট করে দাবি করেন যে, শেহার এক জন অবসাদগ্রস্ত মানুষ। হতাশা থেকেই তিনি এমন মন্তব্য করছেন। এক জন উপহাস করে লেখেন, ‘আমার এটা ভেবেই খুব খারাপ লাগছে যে, আপনাকে সারা জীবনই বিয়ে না করে একা থাকতে হবে।’

শেহার মূলত ভারতের পরাজয় চাইছেন নিজ দেশের কারণেই। কেননা খাদের কিনারায় থাকা পাকিস্তান সেমিফাইনালে উঠতে হলে ভারতের পরাজয় কামনা করবে।

তিনি সত্যিই জিম্বাবুয়ের কাউকে বিয়ে করতে পারবেন কি না, তা নির্ভর করবে আগামী রবিবার ভারত-জিম্বাবুয়ে ম্যাচের ওপরেই।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ভারতকে হারালে জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানি অভিনেত্রী”

প্রকাশের সময় : ০১:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২