ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই মুক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু সংবাদ সম্মেলনের জেরে প্রবাসী নারীর ওপর হামলা

ভারতের দিকে আইসিসির পক্ষপাতে আফ্রিদির অভিযোগ, বিসিসিআই সভাপতির কড়া উত্তর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:৫৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৪৬০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক || ভারতের দিকে আইসিসির পক্ষপাতে আফ্রিদির অভিযোগ, বিসিসিআই সভাপতির কড়া উত্তর।

ভারতের বিপক্ষে গত বুধবার জয়ের খুব কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে বৃষ্টি থামার পর খেলা শুরু করতে আম্পায়ারদের তাড়াহুড়ো, এর আগের ওভারে ঘটে যাওয়া ‘ফেইক ফিল্ডিং’ নিয়ে আলোচনাটা বেশি হয়েছে।

সেই বিতর্কের আ.গুনে ঘি ঢেলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি দাবি করেন, ‘বাংলাদেশ ম্যাচে ভারতের দিকে আইসিসির পক্ষপাত ছিল’। এবার সেই বি.স্ফোরক মন্তব্যের জবাব দিয়েছেন বিসিসিআই সভাপতি রজার বিনি।

ভারতের ১৮৪ রানের জবাবে সেদিন ৭ ওভারেই বাংলাদেশ ৬৬ রান তুলে ফেলেছিল। লিটন দাসের ঝড় যখন কেউ থামাতে পারছিলেন না, তখনই তাকে থামতে হয় বৃষ্টির বাগড়ায়। এরপর বৃষ্টি থামলে মাঠ শুকানোর জন্য খুব বেশি সময় নেওয়া হয়নি। সেটাই আফ্রিদির চোখে লেগেছিল।

পাকিস্তানি কিংবদন্তির মনে হচ্ছিল, ভারতের দিকে আইসিসির পক্ষপাত ছিল। ভারতকে সেমিফাইনালে নিতেই নাকি এমন সব সিদ্ধান্ত আম্পায়ারদের, এমনটাই দাবি করেছিলেন তারকা এই অলরাউন্ডার।

আফ্রিদি বলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব ভেজা মাঠের বিষয়ে কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে।’

এরপর তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’

আফ্রিদি আরো বলেন, ‘আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত।’

সে কথার এবার জবাবটা দিলেন রজার বিনি। ভারতীয় ক্রিকেটের নতুন সভাপতি বলেন, ‘তার এভাবে বলাটা উচিত নয়। আইসিসি আমাদের পক্ষ নিচ্ছে, এমনটা মোটেও মনে হয় না আমার। এখানে আইসিসির চোখে সবাই সমান। সে কারণে সেই অভিযোগ ধোপে টিকবে না।’

তিনি যোগ করেন, ‘অন্য দলগুলোর চেয়ে বেশি কী দেওয়া হয় আমাদের? হতে পারে ভারত বিশ্বক্রিকেটের অন্যতম বড় শক্তি, কিন্তু সেজন্য এখানে কোনো বাড়তি সুবিধা পায় না ভারত।’

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ভারতের দিকে আইসিসির পক্ষপাতে আফ্রিদির অভিযোগ, বিসিসিআই সভাপতির কড়া উত্তর

প্রকাশের সময় : ০৫:৫৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২