ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

“ভারতের স্বপ্ন চুরমার করে ফাইনালে ইংল্যান্ড”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 334 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভারতের স্বপ্ন চুরমার করে ফাইনালে ইংল্যান্ড|

ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না ভারত। ইংলিশদের বিপক্ষে স্রেফ উড়ে গেল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। ব্যাটে-বলে কোনো সুযোগই ছিল না ভারতের।

ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালিয়ে যান ইংলিশ অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলস। এই দুই ওপেনারের ৯৬ বলে ১৭০ রানের অবিচ্ছিন জুটিতে ২৪ বল আগেই ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।

বৃহস্পতিবার ইংল্যান্ডের অ্যাডিলেড ওভালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। ৫ বলে মাত্র ৫ রানে ফেরেন লোকেশ রাহুল।

এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মা। দলীয় ৫৬ রানে ২৮ বলে মাত্র ২৭ রান করে ফেরেন ভারতের এই অধিনায়ক।

টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে হাত খুলে খেলার সুযোগ দেননি আদিল রশিদ। তার শিকার হয়ে ১০ বলে ১৪ রানে ফেরেন সূর্যকুমার। ৭৬ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি।

এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ৪০ বলে ৬১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ৪০ বলে ৫০ রান করে ফেরেন কোহলি। বিরাট কোহলি আউট হওয়ার পর তাণ্ডব চালিয়ে যান পান্ডিয়া। তার ৩৩ বলের তিন চার আর ৫টি ছক্কায় সাজানো ৬৩ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ভারতের স্বপ্ন চুরমার করে ফাইনালে ইংল্যান্ড”

প্রকাশের সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২