ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

“ভালোবাসার অভিজ্ঞতা নিয়ে যা বললেন পরীমনি”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ২৭৮ বার পড়া হয়েছে
৮৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভালোবাসার অভিজ্ঞতা নিয়ে যা বললেন পরীমনি|

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তীক্ত অতীত পেছনে ফেলে বর্তমানে সিনেমা ও পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তবে এসবের বাইরে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় এই অভিনেত্রীকে।

পরীমনি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সংসার ও ব্যক্তিজীবনের বিভিন্ন আনন্দঘন মুহূর্ত শেয়ার করেন। এতে সহজেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যুক্ত থাকতে পারেন তিনি। শুভাকাঙ্ক্ষীরাও প্রিয় তারকাকে নিয়ে কৌতূহল মেটাতে পারেন। এবার তিনি ভালোবাসা নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে।

মঙ্গলবার রাত ১২টায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমনি। যেখানে তিনি লেখেন— ‘যদি একজন মানুষ গভীরভাবে এবং পাগলের মতো আপনাকে ভালোবাসে, তা হলে তাকে আপনার থেকে কেউ চুরি করতে পারবে না। যদি তার চোখ দুটোয় শুধু আপনি থাকেন, তা হলে অন্য কোনো নারী তার দৃষ্টি আকর্ষণ করতে পারবে না।’

‘একজন মানুষ যদি আপনাকে সত্যিই ভালোবাসে এবং আপনার মনকে তার নিজের মনে করে, তা হলে সে কখনোই হতাশ করবে না আপনাকে। সে কখনোই আপনার সঙ্গে অসৎ আচরণ করবে না এবং প্রতারণা করবে না। তিনি যদি সত্যিই আপনাকে ভালোবাসেন, তবে আপনার কষ্ট বুঝবেন এবং তার ভালোবাসা দিয়ে নিরাময় করবেন আপনাকে।’

তিনি লেখেন, ‘সেই মানুষটি যদি আবেগতাড়িত থাকেন এবং আপনার অনুভূতির প্রতি যত্নবান হয়ে থাকেন, তা হলে তিনি কখনোই এমন কিছু করবেন না, যা কাঁদায় আপনাকে। তিনি কখনোই ইচ্ছাকৃতভাবে আঘাত করবেন না আপনাকে এবং কখনোই আপনাকে চোখে অশ্রু নিয়ে বিছানায় যেতে দেবেন না।’

সবশেষ অভিনেত্রী লেখেন— ‘একজন মানুষ সত্যিই ভালোবাসলে সে চিরদিন আপনার পাশে থাকবে এবং পৃথিবীর কোনো কিছুই আপনার প্রতি থেকে তার অনুভূতি ও ভালোবাসা পরিবর্তন করতে পারবে না

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ভালোবাসার অভিজ্ঞতা নিয়ে যা বললেন পরীমনি”

প্রকাশের সময় : ০৬:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২