ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

“ভোটার তালিকায় নাম নেই মেম্বার প্রার্থীর”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ২২৮ বার পড়া হয়েছে
৬৪

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভোটার তালিকায় নাম নেই মেম্বার প্রার্থীর|

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮ নম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার পর এক মেম্বার প্রার্থী জানতে পারেন, ভোটার তালিকায় তার নাম নেই। আজ রোববার মেম্বার প্রার্থী রাজু ভূঁইয়া এ কথা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর আদ্রা উত্তর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. রাজু ভূঁইয়া ব্যাংক চালানের মাধ্যমে সিডির ফি জমা দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সিডি ক্রয় করার পর জানতে পারেন, ভোটার তালিকায় তার নাম নেই। এটি তার পুরাতন ভোটার তালিকা। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ৬৪৬৯….৮০। তিনি নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন।

প্রার্থীর তালিকা প্রস্তাবকারী মাকছুদুর রহমান ভূঁইয়া জানান, তার চাচা রাজু ভূঁইয়া নির্বাচন করবেন বলে সব কাগজপত্র সংগ্রহ করেন। কিন্তু ভোটার তালিকায় তার নাম নেই। ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) তার কাছে আছে।

এ বিষয়ে আদ্রা উত্তর ও আদ্রা দক্ষিণ ইউপি নির্বাচনের দায়িত্ব থাকা সহকারী রিটার্নিং অফিসার আরিফ হোসেন বলেন, ‘প্রার্থী এরই মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তাই কমিশন থেকে যে তালিকা দেওয়া হয়েছে, ওই তালিকায় তার নাম নেই।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ৩ ডিসেম্বর যাচাই-বাছাই। ১০ ডিসেম্বর প্রত্যাহার ও ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ভোটার তালিকায় নাম নেই মেম্বার প্রার্থীর”

প্রকাশের সময় : ০৬:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২