ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

“মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে সাকিব”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / 317 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে সাকিব|

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জেতার পর রোববার মধ্যরাতে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেন।

রোববার রাত ১২টার দিকে হাকিম চত্বরে যান সাকিব। সাকিবকে ক্যাম্পাসে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলেন বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী ইমরান নাজির। মিনিট দশেক খেলার পর তিনি চলে যান।

ইমরান নাজির বলেন, ‘আমি খুব ভাগ্যবান মানুষ যে সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে পেরেছি।’

গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা ভারত সাকিব আল হাসান ও বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ১৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও ধুঁকতে থাকে। যেখানে ১৩৬ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে। তবে শেষের ব্যাটার মোস্তাফিজকে নিয়ে ‍যুদ্ধ চালিয়ে যান মিরাজ। দারুণ ব্যাটিং করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

এদিন ১০ ওভার বল করে ৩৬ রানের বিনিময়ে ৫ উইকেট নেন সাকিব। ব্যাট হাতে ৩৮ বলে ২৯ রান করেন তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে সাকিব”

প্রকাশের সময় : ০৩:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২