ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“মহিষের টার্গেট বদি, বড় বিপদ থেকে রক্ষা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৫২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 394 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মহিষের টার্গেট বদি, বড় বিপদ থেকে রক্ষা|

লাল টি-শার্ট পরে মহিষের লড়াই দেখতে গিয়ে দুটি মহিষের টার্গেটে পরিণত হয়েছিলেন কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি। তবে এ যাত্রায় বড় বিপদ থেকে বেঁচে গেছেন তিনি।

রোববার বিকালে টেকনাফ উপজেলার মহেষখালিয়াপাড়ার মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনা ঘটে।

মাদককারবারিদের পৃষ্ঠপোষকতা, দুর্নীতি মামলাসহ নানা কারণে বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত টেকনাফ-উখিয়ার সাবেক এ সংসদ সদস্য।

অল্পের জন্য মহিষের গুতো ও পদদলিত হওয়া থেকে প্রাণে বেঁচে যান তিনি। বদির মহিষের তাড়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা গেছে, হাজারও দর্শকের উপস্থিতিতে লড়াইরত দুটি মহিষ শিং দিয়ে আক্রমণ করতে তেড়ে আসে লাল টি-শার্ট পরা সাবেক এমপি বদিকে। এ সময় বদি বসে পড়লে একটি মহিষ তাকে পায়ে চাপ দিয়ে চলে যায়।

স্থানীয়রা জানান, রোববার বিকাল ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়ার মেরিন ড্রাইভের পাশে সাবেক এমপি বদির নিজস্ব জমিতে আয়োজন করা হয় মহিষের লড়াই।

বদির উদ্যোগে আয়োজিত এ লড়াইয়ে অংশ নেয় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু ছৈয়দের ছেলে আবদুল্লাহর মালিকানাধীন দুটি মহিষ। লড়াইরত অবস্থায় হঠাৎ মহিষ দুটি বদিকে টার্গেট করে আক্রমণ করে।

আবদুল্লাহ জানান, বদির অনুরোধে তিনি মহিষ দুটি নিয়ে গিয়েছিলেন লড়াইয়ে অংশ নিতে। কিন্তু মহিষ স্বাভাবিকভাবে লাল কাপড় অপছন্দ করে। বদি লাল শার্ট পরিহিত থাকায় এ অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে। তবে এতে বদি কোনো আঘাতপ্রাপ্ত হননি বলে জানান তিনি।

আবদুর রহমান বদি গণমাধ্যমকে জানান, মহিষের টার্গেট হওয়ায় তিনি বসে যান। সামান্য আঘাত পেলেও সুস্থ আছেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“মহিষের টার্গেট বদি, বড় বিপদ থেকে রক্ষা”

প্রকাশের সময় : ০৬:৫২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২