ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’

“মানুষ আ.লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে:রুমিন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 313 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মানুষ আ.লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে:রুমিন|

জনগণ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু মানুষ আর মানুষ। আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি গণমানুষের দল, বিএনপি আপনার দল, বিএনপি আমার দল।

শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ বলে আর কোনো দল বাংলাদেশে নাই। সাধারণ মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে বহু আগে।

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘যেই সংসদ বিনাভোটের, যে সংসদ ভোট চোরের সংসদ, সেই সংসদে থাকার কোনো মানে হয় না। সরকারের যে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, বিরোধী দলের ওপর নির্যাতন ও বীভৎস লুটপাট; এই সবকিছুর প্রতিবাদে আজকে আমি পদত্যাগ করছি।’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন বলেন, গতকাল ইমেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আজ শনিবার ছুটির দিন। আগামীকাল ইনশাআল্লাহ সাক্ষর করা পদত্যাগপত্র হাতে হাতে জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিয়ে আসব।

তিনি বলেন, দলের সিদ্ধান্তে আমরা সাতজন সংসদে যোগ দিই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটি আমাকে একমাত্র সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে পাঠায়। তখন আমরা বলেছিলাম, যতটুকু সুযোগ পাব পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। এখন মনে হচ্ছে এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“মানুষ আ.লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে:রুমিন”

প্রকাশের সময় : ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২