ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

“মাস শেষ হলেও খবর নেই শাকিবের ‘শের খান’-এর”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:৫১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৮৮

বিনোদন প্রতিবেদক || “মাস শেষ হলেও খবর নেই শাকিবের ‘শের খান’-এর”।

কয়েকমাস ধরে সুপারস্টার শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছিলেন সানী সানোয়ার। সানীর নির্দেশনায় শাকিব ক্যামেরার সামনে দাঁড়াবেন- শোনার পর থেকেই শাকিবিয়ানদের মধ্যে উন্মাদনা শুরু হয়।

চলতি মাসের মাঝামাঝিতে খবর আসে, কিং খানকে নিয়ে ‘শের খান’ নামের একটি ছবি নির্মাণ করবেন সানী। এটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন। সঙ্গে থাকবে এসকে ফিল্মস। এ মাসেই আসবে তার আনুষ্ঠানিক ঘোষণা।

তারপর থেকেই অপেক্ষায় রয়েছেন শাকিব অনুরাগীরা। কিন্তু দেখতে দেখতে মাসের শেষ দিনটি উপস্থিত হলেও ‘শের খান’ নিয়ে কোনো ঘোষণা আসেনি নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এতে বেশ হতাশ ভাইজানের ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রকাশ করেছেন এই হতাশা।

মাস তো শেষ হয়ে গেল, ‘শের খান’ নিয়ে কোনো ঘোষণা এলো না কেন, নাকি এখানেই আটকে থাকবে শাকিবের ‘শের খান’- ফেসবুকে এ ধরণের প্রশ্ন রাখছেন শাকিবিয়ানদের অনেকে।

এসব প্রশ্নের উত্তর জানতে পরিচালক সানী সানোয়ারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি।

এর আগে গণমাধ্যমকে সানী সানোয়ার জানিয়েছিলেন, ‘শের খান’ সিনেমায় পুলিশের চৌকস একজন অফিসারের চরিত্রে অভিনয় করবেন কিং খান। শোনা গিয়েছিল, এই ছবিতে শাকিবকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে। থাকবে চমক।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“মাস শেষ হলেও খবর নেই শাকিবের ‘শের খান’-এর”

প্রকাশের সময় : ০৮:৫১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২