“মিমকে নিজের জামাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল: পরীমনি”
- প্রকাশের সময় : ০৬:১৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ৩৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মিমকে নিজের জামাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল: পরীমনি|
আলোচনায় থাকতে যেন ভালোবাসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। আলোচনায় থাকা যেন তার নিত্যদিনের কাজ। এবারও তার ব্যতিক্রম হলো না।
মধ্যরাতে নায়িকার বিস্ফোরক পোস্ট। কি এমন হলো? কেন এত ক্ষেপলেন? কার ওপর ক্ষেপলেন পরীমনি? অনুরাগীদের মনে যে এমন প্রশ্ন বেড়েই চলেছে। পোস্ট দেখে কানাঘুষা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
বুধবার দিবাগত রাত ৩টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন একটি পোস্ট। সেখানে তিনি পরাণ ও দামাল সিনেমার কলাকুশলীদের ওপর ক্ষেপে গেলেন। সেই ফেসবুক পোস্টে তিনি চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘রায়হান রাফি সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!
এ সময় তিনি পরাণ ও দামালের নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’। একই পোস্টে নিজের স্বামী বর্তমানে ঢালিউডের অন্যতম সুপারস্টার শরিফুল ইসলাম রাজকে লক্ষ্য করেও তীর ছুড়েছেন। তিনি রাজকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটি এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি’।
কেন এ ফেসবুক পোস্ট— তার উত্তর এখনো জানা যায়নি। তবে কি বিদ্যা সিনহা সাহা মিম ও শরিফুল ইসলাম রাজের প্রেমের সম্পর্কের গুঞ্জন সত্যি হলো?
শুরু থেকেই বিদ্যা সিনহা সাহা মিম আর নিজের স্বামী শরিফুল ইসলাম রাজকে নিয়ে সন্দেহ করে আসছিলেন। তবে কি সত্যি হতে চলেছে পরীর সন্দেহ
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট























