ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“মিম লিখলেন, আই লাভ ইউ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / 329 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মিম লিখলেন, আই লাভ ইউ|

দীর্ঘ ছয় বছর লুকিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। চলতি বছর ৪ জানুয়ারি ভালোবাসার মানুষ সনি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বর্তমানে স্বামীকে নিয়ে সুখেই আছেন তিনি। যার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে, মিম অভিনীত ‘পরাণ’ ব্যবসাসফল সিনেমাগুলোর একটি। তার মধ্যেই আবার ‘দামাল’ দারুণ সাড়া ফেলেছে সবখানে। দুটো সিনেমার নির্মাতাই রায়হান রাফি আর দুটোতেই মিমের বিপরীতে আছেন শরিফুল রাজ। সব মিলিয়ে বলা যায়, মিমের বৃহস্পতি এখন তুঙ্গে। আর এই সময়টা নিজের মতো করেই উপভোগ করছেন এই সুন্দরী।

স্বামীকে নিয়ে বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন মিম। সৈকতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নিজেদের মতো করে সময় পার করছেন তারা। তারই এক ফাঁকে সাগরের বুকে স্বামী সনির নাম লিখলেন মিম। সমুদ্রের তীরের বালুতে হাতের আঙুল দিয়ে ইংরেজিতে ‘সনি’ নামটি লিখেন এই তারকা। সেখানে স্বামীর নামের সঙ্গে লিখেছেন ভালোবাসার কথাটিও। লিখেছেন, এম+এস এবং ‘আই লাভ ইউ’ কথাটি। যার ভিডিও মিম প্রকাশ করেছেন তার ফেসবুকে।

ক্যাপশনে ‘পরাণ’খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, ‘ছোটবেলায় আমরা নিজেদের জন্য কাজটি করেছি। সেসব সুন্দর স্মৃতি আবার সঠিক ব্যক্তির সঙ্গে বেঁচে থাকা একটি আশীর্বাদ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“মিম লিখলেন, আই লাভ ইউ”

প্রকাশের সময় : ০৫:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২