ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

“মিরাজ কি সাকিব হতে পারবেন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 475 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মিরাজ কি সাকিব হতে পারবেন|

ভারতের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেহেদী হাসান মিরাজ। ১৮৭ রানের টার্গেট তাড়ায় ১২৮ রানে ৯ উইকেট পতনের পর পরাজয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ।

সেই অবস্থায় দলের নিশ্চিত পরাজয় জেনেও আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করে যান মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন পেস বোলার মোস্তাফিজুর রহমান। শেষ উইকেটে তাদের ৪১ বলের ৫১ রানের জুটিতে অবিশ্বাস্য এক জয় পায় বাংলাদেশ।

ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে শেষ উইকেটের এমন জয়ের পর মেহেদী হাসান মিরাজকে কাঁধে তুলে নিয়ে উদযাপন করতে থাকেন সতীর্থ ক্রিকেটাররা।

ভারতের বিপক্ষে কঠিন চাপের মুহূর্তে মিরাজের ৩৯ বলের ৩৮ রানের ম্যাচজয়ী ইনিংস সত্যিই প্রশংসার যোগ্য। সেই মিরাজ কি ভবিষ্যতে সাকিবের বিকল্প হতে পারবেন। নিতে পারবেন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা? সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

তিনি বলেন, মিরাজ কি সাকিবের মতো হতে পারে? সম্ভবত। সে পাঁচ-ছয়ে ব্যাট করতে পারে। বল হাতেও ধারাবাহিক পারফর্ম করে। সব সংস্করণে খেলার সুযোগ পেলে সেও কাজটা করতে পারবে।

মিরাজকে নিয়ে ডমিঙ্গো আরও বলেন, মিরাজকে আমি বেশ উঁচু মাপেরই মনে করি। জানি না জনগণ বা সংবাদমাধ্যম কিভাবে দেখে। কোচ হিসেবে আমার তালিকার শুরুর দিকেই থাকে সে।

কোচ আরও বলেন, মিরাজ দলের আড়ালের একজন নায়ক। সব সংস্করণেই ধারাবাহিক। যেকোনো জায়গায় ব্যাটিং করতে পারে, চাপ সামলাতে পারে। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২ বা ৩-এ ছিল। তার ওপর সব সময়ই ভরসা করা যায়। রান দিলেও কঠিন মুহূর্তে তাকে ফিরিয়ে আনতে পারে, সে এমন পরিস্থিতি উপভোগ করে।

তিনি আরও বলেন, প্রথম ম্যাচে সে যেভাবে খেলা ধরে রেখেছে, ইনিংসটি স্পেশাল ছিল। চিন্তাভাবনায়ও শান্ত ও পরিষ্কার ছিল এবং এমন কিছু সে এই প্রথমবার করেনি। আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে ৬ উইকেট ছিল, সে দুর্দান্ত খেলেছিল এরপর। তার জন্য সত্যিই খুশি আমি, দলের জন্য দারুণ এক চরিত্র। কাজ করার জন্যও ভালো

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“মিরাজ কি সাকিব হতে পারবেন”

প্রকাশের সময় : ০৪:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২