ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

“মেক্সিকোতে নতুন ‘বন্ধু’র দেখা পেলেন মেহজাবীন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 598 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “মেক্সিকোতে নতুন ‘বন্ধু’র দেখা পেলেন মেহজাবীন”।

দিন কয়েক আগে মেক্সিকোর সাগরপাড়ে দেখা গিয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। নেটমাধ্যমে তার ছবিগুলো ব্যাপক ভাইরাল হয়। প্রশ্ন ওঠে, ক্যানকানে কার সঙ্গে ঘুরছেন তিশা? এর জবাব পাওয়া গেল আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর আজকের ফেসবুক পোস্টে। ক্যানকানে আছেন তিনিও। তবে তিশার সঙ্গে এক ছবিতে দেখা না গেলেও একসঙ্গে লেন্সবন্দি হলেন নতুন বন্ধু ‘ওউম’-এর সঙ্গে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কিছু স্থিরচিত্র প্রকাশ করেন মেহজাবীন। ক্যাপশনে লেখেন, “আমার নতুন বন্ধু ‘ওউম’-এর সঙ্গে পরিচিত হও।”

ছবিতে নতুন বন্ধুর সঙ্গে খুব আদুরে ভঙ্গিতে ধরা দেন ‘পুনর্জন্ম’ অভিনেত্রী। মেহজাবীনের গালে চুমু এঁকে দেন তার বন্ধু। বিনিময়ে এবার বন্ধুটির ঠোঁটেও চুমু খান নায়িকা। মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। মজার ব্যাপার হলো, তার নতুন বন্ধুটি কোনো মানুষ নয় বরং একটি মাছ। ‘ডলফিন পার্ক ক্যানকান’-এ এসে দেখা মিলল তার নতুন বন্ধু ডলফিন ‘ওউম’-এর সঙ্গে।

সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে উড়াল দেন একঝাঁক অভিনয় তারকা। সেই দলে ছিলেন তিশা-মেহজাবীনও। ধারণা করা হচ্ছে অনুষ্ঠান শেষে অবকাশ যাপনে এখন মেক্সিকোতে আছেন তারা।

এই নিউজটি শেয়ার করুন

“মেক্সিকোতে নতুন ‘বন্ধু’র দেখা পেলেন মেহজাবীন”

প্রকাশের সময় : ১০:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২