ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

“মেসির প্রেমে মজেছেন পূজা চেরি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / 318 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মেসির প্রেমে মজেছেন পূজা চেরি|

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হোঁচট খাওয়া দলটি পরের তিন ম্যাচেই নিজেকে প্রমাণ করতে পেরেছে। জিতেছে প্রতিপক্ষের জালে দুটি করে গোল জড়িয়ে। যেখানে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি।

মেসির দারুণ ভক্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। বিশ্বকাপে ম্যারাডোনার উত্তরসূরিদের প্রতিটি ম্যাচই ভীষণ উপভোগ করছেন ‘পোড়ামন’ তারকা। এদিনও রাত জেগে মেসিদের খেলা দেখেছেন এ নায়িকা। মেসির করা গোলটিতে আনন্দে ভেসেছেন পূজা। আর সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন বন্ধুদের সঙ্গেও।

মেসির গোলের পর পরই উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পূজা লিখেছেন— ‘লাভ ইউ মেসি’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চারটি ইমোজি। পূজার পোস্ট থেকেই বোঝা যায়, মেসির গোলটি তিনি কতটা উপভোগ করেছেন। তার বাঁ পায়ের প্রেমে কতটা মজেছেন।

এর পর আর্জেন্টিনার দেওয়া দ্বিতীয় গোলেও উদযাপন করেন এ তারকা। লেখেন— ‘আরেহ আরেকটা’। সঙ্গে লেখেন, ‘#গোল২’। কাতার বিশ্বকাপটি নিজের প্রিয় খেলোয়াড় মেসির হাতে উঠবে বলেই বিশ্বাস পূজার। মনে মনে সেই পূজাই করছেন তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“মেসির প্রেমে মজেছেন পূজা চেরি”

প্রকাশের সময় : ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২