ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

মৌলভীবাজারে ৬৪৩টি জমিসহ গৃহ হস্তান্তর; সংবাদ সম্মেলনে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / ২১৮ বার পড়া হয়েছে
৬৯

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ২ শতক জমি ও গৃহ প্রদান কার্যক্রম সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও গৃহ প্রদান করা হবে। আগামী বুধবার (৯ আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এ উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সোমবার (৭আগষ্ট) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, জেলাব্যাপী দ্বিতীয় ধাপের জমি ও গৃহ হস্তান্তর’র বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

তিনি জানান, এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী ২২ হাজার ১শ ১টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

এর মধ্যে সিলেট বিভাগের ৪টি জেলায় ২ হাজার ২শ ৮৭টি গৃহ প্রদান করা হবে। মৌলভীবাজার জেলায় চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপে) ৬৪৩টি গৃহ প্রদান করা হবে।

এসব গৃহের মধ্যে সদর উপজেলায় ১৬৫টি, কুলাউড়া উপজেলায় ৪৮টি, জুড়ী উপজেলায় ৭৫টি, বড়লেখা উপজেলায় ৮০টি, কমলগঞ্জ উপজেলায় ১১৩টি ও শ্রীমঙ্গল উপজেলায় ১৬২টি গৃহ প্রদান করা হবে। এর আগে চতুর্থ পর্যায়ে জেলার ৭টি উপজেলায় ১৫৪৬ টি গৃহ প্রদান করা হয়।

জেলা প্রশাসক বলেন, আগামী ৯ আগষ্ট দেশের ৬৪টি জেলার মধ্যে ৩টি জেলার সাথে প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন। অন্যান্য জেলা অফলাইনে প্রত্যক্ষ করবেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার সুকান্ত সাহা প্রমুখ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ৬৪৩টি জমিসহ গৃহ হস্তান্তর; সংবাদ সম্মেলনে

প্রকাশের সময় : ০৯:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩