ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

মৌলভীবাজার সীমান্তে শিশুসহ ৭১জনকে ফেরত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 219 বার পড়া হয়েছে

মৌলভীবাজার সীমান্তে শিশুসহ ৭১ জনকে ফেরত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের দুটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার(৩রা জুলাই) ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল ও শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সদস্যরা ওই ৭১ জনকে আটক করেছেন। এ বিষয়ে বিজিবির ৫২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে বড়লেখার পাল্লাথল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় পাহাড়ি অঞ্চলে কিছু লোকজনকে ঘোরাঘুরি করতে দেখে।পরে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ শিশু, ১৫ নারী ও ১৫ জন পুরুষ।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জাননিয়েছেন, তাঁদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। জীবিকার তাগিদে এবং চিকিৎসার জন্য তাঁরা কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের হরিয়ানা, দিল্লি ও অন্যান্য এলাকায় বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাঁদের বাংলাদেশে ফেরত দেয়।

এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া সীমান্ত এলাকা দিয়ে ভোরে আরও ২৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ। বিজিবির একটি সূত্র জানায়, তাঁদের মধ্যে ৯ শিশু, ৯ নারী ও ৫ পুরুষ রয়েছেন। বিজিবি তাঁদের আটক করে শ্রীমঙ্গলের কাকমারা বিওপিতে নিয়ে যায়। তবে তাঁদের পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ভোরে বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে এখনো ওই ২৩ জনকে হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর তাঁদের নাম-ঠিকানা জানা যাবে।’

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার সীমান্তে শিশুসহ ৭১জনকে ফেরত

প্রকাশের সময় : ০৬:০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫