ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

“মৌসুমীর জন্মদিনে মধ্যরাতে চমকে দিলেন ওমর সানী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 552 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক || মৌসুমীর জন্মদিনে মধ্যরাতে চমকে দিলেন ওমর সানী।

ঢাকাই সিনেমার নব্বই দশকের অন্যতম নায়িকা আরিফা পারভিন মৌসুমীর জন্মদিন আজ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসা এ তারকা পা দিলেন পঞ্চাশে। দিনটি ঘিরে ঘরোয়া ও আনুষ্ঠানিকভাবে উদযাপন চলছে। ইতোমধ্যে উপহার দিয়ে মৌসুমীকে চমকে দিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। রাত ১২টায় বাসায় কাটা হয়েছে কেক।

‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন’— এভাবেই আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে নন্দিত চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিনে শুভেচ্ছা জানান তার স্বামী জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানী বুধবার রাত ১২টার পর পারিবারিকভাবে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটেন। পরে সেই ছবি ও একটি ভিডিও তার ফেসবুকে আপলোড করেন। সঙ্গে তিনি স্ট্যাটাসে লেখেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন।

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্ম মৌসুমীর। বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ১৯৯৩ সালে চলচ্চিত্রে আসেন ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’। এরপর আর পেছনে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একে একে শতাধিক সিনেমা। ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’, ও ‘তারকাঁটা’ ছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মৌসুমী ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে।

ব্যক্তিগত জীবনে মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইনা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।

প্রসঙ্গত, মৌসুমী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙন’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’। সংসার ও ছবির কাজ— দুটোই সামলে চলেছেন মৌসুমী। সম্প্রতি স্বামীসহ ঘুরে এসেছেন দুবাই থেকে।

এই নিউজটি শেয়ার করুন

“মৌসুমীর জন্মদিনে মধ্যরাতে চমকে দিলেন ওমর সানী”

প্রকাশের সময় : ০৭:১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২