ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার

যদি তারা সফল হয় সেদিন ঘোড়া ডিম পারবে : বিএনপিকে কাদের

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • / 444 বার পড়া হয়েছে

প্রতিদিনের পোস্ট নিউজ ডেস্ক: বিএনপিকে জনগণ ১০ ডিসেম্বর লালকার্ড দেখিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ওইদিন বিএনপি উপহার পেয়েছে অশ্বডিম্ব। আর ঘোড়ার ডিম পাবে ৩০ তারিখে।

২৪ তারিখের গণমিছিল ৩০ তারিখে নেয়ায় বিএনপিকে ওবায়দুল কাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ২৪ তারিখে আমাদের জাতীয় সম্মেলন। তাদের শুভবুদ্ধির উদয় হয়ে গণমিছিল ৩০ তারিখে নিয়ে গেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেটে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। শোভাযাত্রাটি সমন্বয় করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা প্রসঙ্গে বিএনপির বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে কোনো টানাপোড়েন হলে তা কূটনৈতিক উপায়ে ফয়সালা করা হবে।

এ বিষয়ে তিনি বলেন, শোনেন, আজকে আমেরিকান দূতাবাসের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন হলে কূটনৈতিক উপায়ে ফয়সালা করব। আমাদের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র, উসকানি দিচ্ছে বিএনপি। আমি যুক্তরাষ্ট্রসহ সবাইকে আশ্বস্ত করছি, কূটনীতিকদের জন্য নিরাপত্তার কোনো অভাব বাংলাদেশে নেই। সবাই নিরাপদে থাকছে।

তিনি বলেন, যদি কোনো বিষয়ে টানাপোড়েন হয়, তার বিচার চাইছেন আপনারা? বিচার চাইবে যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের কথা হবে। আপনারা কে?

এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান প্রমুখ।

এই নিউজটি শেয়ার করুন

যদি তারা সফল হয় সেদিন ঘোড়া ডিম পারবে : বিএনপিকে কাদের

প্রকাশের সময় : ০২:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২