ঢাকা
,
সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই
শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক
গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর
আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক
এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৩:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ২৪৩ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার যাবজ্জবীন সাজাপ্রাপ্ত আসামী লাল মিয়া ওরফে লালু (৪০) কে সিলেট নগরীর মেজরটিলা এলাকা হতে শুক্রবার (০৯ জুন) গভীর রাতে র্যাব-০৯ এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। আটক লাল মিয়া কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পাঁচপীর জ্বালাই গ্রামের মৃত আতর মিয়ার ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে ও সিলেট র্যাব -০৯ এর সহযোগিতায় সিলেট নগরীর মেজরটিলা এলাকায় অভিযান চালিয়ে (জি-আর ১৪৪১/১৩, দায়রা-১৮৫৪/১৩, ধারা ৩০২/৩৪) এর যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী লাল মিয়া ওরফে লালুকে গ্রেপ্তার করে।
বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে মো. আব্দুছ ছালেক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামী লাল মিয়া ওরফে লালুকে গ্রেপ্তার করা হয়। সিলেটে সে আত্মগোপনে ছিলো। শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :


















