“যুবলীগ রাজপথে বিএনপির অপেক্ষায় থাকবে: পরশ”
- প্রকাশের সময় : ০৯:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ৪৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক || “যুবলীগ রাজপথে বিএনপির অপেক্ষায় থাকবে: পরশ”।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি অগ্নিস.ন্ত্রাস করলে গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেয়া হবে। হু.মকি দিয়ে লাভ হবে না। বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত। বিএনপির অপেক্ষায় আগামী ১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ।
সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। আগামী ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে যুবলীগ।
বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের মোকাবিলা করতে যুবলীগ একাই যথেষ্ট।
এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আইনের শাসনের ওপর বিএনপির বিন্দুমাত্র আস্থা নেই।
তিনি আরো বলেন, যুবলীগের মহাসমাবেশে ইতিহাস গড়া হবে। ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে। এ সমাবেশ জঙ্গিবাদবিরোধী সমাবেশ, পেট্রোল বোমার বিরুদ্ধে সমাবেশ, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সমাবেশ। বিএনপি-জামায়াতকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষয়ে খোঁজখবর রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নিখিল।

























