ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“যে বছর বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা সে বছর বিয়ে করবেন কচি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 414 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || যে বছর বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা সে বছর বিয়ে করবেন কচি|

মরুভূমির উত্তাপ বইছে বাংলাদেশেও। ঢাকার হালকা শীতেও সেই উত্তাপ মনে করিয়ে দিচ্ছে কাতারে শুরু হওয়া দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত ফুটবল বিশ্বকাপ।

এই উন্মাদনায় আর বাদ যাবে কেনো ‘চিরকুমার’ এর সদস্যরা। এনটিভির আলোচিত ধারাবাহিক নাটকটিতে এবার শুরু হয়েছে ফুটবল উন্মাদনা।

আর্জেন্টিনার সমর্থক কচি খন্দকার নতুন করে যুক্ত হয়েছেন নাটকটিতে। নাটকের গল্পেও একজন আর্জেন্টিনার অন্ধ ভক্ত হিসেবে দেখা যাবে এই অভিনেতাকে। তার চরিত্রটির নাম পাকা মন্ডল। তিনি একজন আর্জেন্টিনার ফুটবল ভক্ত। পণ করেছেন আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জিতবে সে বছর বিয়ে করবেন তিনি। এখনো চিরকুমার রয়ে গেছেন। আর্জেন্টিনা আর জিতে না তার বিয়েও করা হয় না।

নাটকে ব্রাজিল সমর্থক হিসেবে দেখা যাবে বাপ্পী আশরাফকে। জিনি গ্রামের মাঠে সাতার কাপ নামে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে খেলার আয়োজন করেন।

পরিচালক তুহিন হোসেন জানান, ২৮ নভেম্বর থেকে চিকু সংঘে ফুটবল বিশ্বকাপের আমেজ শুরু হবে। নাটকটির নতুন পর্বগুলোতে থাকছে ফুটবল উন্মাদনাকে ঘিরে মজার গল্প।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটিতে অভিনয় করছেন, সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনআরশ খান, ফারিয়া শাহরিন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“যে বছর বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা সে বছর বিয়ে করবেন কচি”

প্রকাশের সময় : ০৫:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২