ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“রাজকে নিয়ে আবারও মিমকে খোঁচা পরীমনির”

রিপু
  • প্রকাশের সময় : ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / ২৬৪ বার পড়া হয়েছে
৯০

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রাজকে নিয়ে আবারও মিমকে খোঁচা পরীমনির|

কয়েক দিন আগে হঠাৎ করেই নিজের স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরীমনি। এ নিয়ে বেশ কিছু দিন আলোচনা-সমালোচনা চলেছিল।
এরমধ্যেই রাজের সঙ্গে আর জুটি বেঁধে অভিনয় করবেন না বলে জানিয়েছেন বিদ্যা সিনহা মিম। এ নিয়ে ফের মিমকে খোঁচা দিয়েছেন পরীমনি।

প্রায় এক বছর আগে পরিচালক রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তি করেছিলেন বিদ্যা সিনহা মিম। ছবিটিতে তার বিপরীতে শরীফুল রাজকে নেওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি মিম ছবির পরিচালকে জানিয়েছেন, রাজের বিপরীতে তিনি আর কাজ করতে আগ্রহী নন।

এর কারণ হিসেবে মিম বলেছেন, রাজ-পরীর সংসারে আবারও ‘অবিশ্বাস-ঝামেলা’ তৈরি হোক, তা তিনি চান না।

গণমাধ্যমে মিমের এমন বক্তব্য আসার দুই দিন পর আবারও রাজকে জড়িয়ে তাকে খোঁচা দিলেন পরীমনি।

মিমের নাম উল্লেখ না করে সোমবার রাত ৯টার দিকে ফেসবুক স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না। সরি দিদি।’

কাকে উদ্দেশ্য করে এ কথা পরীমনি লিখেছেন তা বুঝতে ভুল করেননি ভক্তরা। স্ট্যাটাসের মন্তব্য দেখে তা সহজেই বোঝা যাচ্ছে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর গভীর রাতে স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন পরীমনি। একই স্ট্যাটাসে রাজ-মিম জুটির পরাণ ও দামাল ছবির পরিচালক রাফিকেও ‘দালাল’ বলে আখ্যায়িত করেন। আর মিমকে বলেন নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে।

ফেসবুকে পরীমনির এমন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারও নাম উল্লেখ না করেই নিজের অবস্থান পরিষ্কার করেন। এরপর পরীমনি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে। সেই স্ট্যাটাসে মিমের সঙ্গে তার কথাবার্তার স্ক্রিনশটাও ফাস করেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“রাজকে নিয়ে আবারও মিমকে খোঁচা পরীমনির”

প্রকাশের সময় : ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২