ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

“রাজধানীতে সমাবেশের জন্য নতুন যে জায়গা চায় বিএনপি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / 342 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রাজধানীতে সমাবেশের জন্য নতুন যে জায়গা চায় বিএনপি|

রাজধানীতে গণসমাবেশের জন্য দলীয় কার্যালয় নয়াপল্টনের বাইরে এবার নতুন জায়গা চেয়েছে বিএনপি। তবে পুলিশ ভিন্ন আরেকটি জায়গার কথা প্রস্তাব করেছে।

আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করে সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম চেয়েছে বিএনপির নেতারা। তবে মিরপুরের বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার জন্য দলটিকে প্রস্তাব দিয়েছে পুলিশ।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

বিএনপির এই নেতা বলেন, ‘ডিএমপি কমিশনার আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার কথা বলেছেন। তবে আমরা নয়াপল্টনে গণসমাবেশ করার কথা জানিয়েছি। তারা (ডিএমপি) পল্টনে আমাদের অনুমতি দেননি। এ জন্য বিকল্প হিসেবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছি। ডিএমপি বিকল্প হিসেবে বাঙলা কলেজ মাঠের কথা জানিয়েছে।’

বিএনপি তাহলে কোথায় সমাবেশ করবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বরকতউল্লা বুলু বলেন, ‘ডিএমপি পল্টনে সমাবেশ করতে দেবে না। আমরাও সোহরাওয়ার্দী উদ্যানে যাব না। তাই বৈঠকে বিকল্প দুটি মাঠের কথা এসেছে।’

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“রাজধানীতে সমাবেশের জন্য নতুন যে জায়গা চায় বিএনপি”

প্রকাশের সময় : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২