ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১২:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৪ বার পড়া হয়েছে
১৮০

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশুর পরিবার।

অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, গতকাল সোমবার ১৫ই ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়িতে একা অবস্থান করছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে তাকে ঘরের ভেতরে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযুক্ত ব্যক্তি উপজেলার সোনাটিকি গ্রামের মৃত আকদছ আলীর ছেলে সৈয়দ নানখার আলী (৪০)।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ভুক্তভোগীর পরিবার ঘাটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ১২:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬