ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

লাউয়াছড়ায় ট্রেনের নিচে কাঁটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ১৩২ বার পড়া হয়েছে
৬৫

লাউয়াছড়ায় ট্রেনের নিচে কাঁটা পড়ে যুবকের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাঁটা পড়ে শাহিন মিয়া (৩৫) নামে এক যুবকের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (১১ই জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত শাহিন মিয়া কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের বাসিন্দা বাজিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া উদ্যান অতিক্রম করার সময় হঠাৎ করে ওই ব্যক্তি রেললাইনের ওপর চলে আসেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাঁটা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। লোকটি রেললাইনে কিভাবে চলে এসেছেন, সে বিষয়টি তদন্তে করে জানা যাবে।”

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

লাউয়াছড়ায় ট্রেনের নিচে কাঁটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ১১:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫